বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে চাকুরি মেলা
সাভরের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে চলেছে তিন দিনের চাকুরি মেলা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ উদ্যোগে প্রায় ৩২০০ চাকুরীর অফার এবং ১০০০ শিক্ষার্থীর ইন্টার্নশীপের অফার নিয়ে তিন দিনের এই উৎসবে উপস্থিত হয়েছেন ২০০ প্রতিষ্ঠানের চাকুরিদাতারা।
বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগোযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিন দিনের এই জব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪০০০ চাকুরি প্রত্যাশি অংশগ্রহণ করবে বলে আশা করছেন আয়োজকরা।
এছাড়াও এই জব উৎসবে থাকবে ২০ হাজার ৪০০ শিক্ষার্থী মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্ণশীপ, চাকুরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ। এই সুযোগ নিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে উৎসবে হাজির হয়েছে গ্রামীন ফোন, বাংলালিংক, ব্র্যাক ব্যাংক, বিকাশ, প্রাণ গ্রুপ, লা মারিডিয়ান, আইসিডিডিআর বি, বেসিস, ইউএস বাংলা গ্রুপ, ক্রিয়েটিভ আইটি, রক্সি পেইন্ট, ডাটা সফট, মেট্রোসিম, আকিজ গ্রুপ ও টেনমিনিট স্কুল।